সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছয়দিনের বন্যায় মৃত্যু ৪২, অসুস্থ ৩৪০৩ জন

আকাশবার্তা ডেস্ক : 

সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত গত ছয়দিনের বন্যায় ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডুবা ও আঘাতজনিত কারণসহ নানা রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যা কবলিত ২৭ জেলায় চোখের রোগ, সাপের কামড়, ডায়রিয়া, ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বন্যাদুর্গত এলাকার তিন হাজার ৪০৩ জন।

বুধবার (২২ জুন) বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031