সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যুক্তরাজ্যকে এক লাখ রোহিঙ্গা নেয়ার প্রস্তাব বাংলাদেশের

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গা নিতে যুক্তরাজ্যকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গাদের বোঝা কমাতে এবং রোহিঙ্গাদের উন্নত জীবন নিশ্চিত করতে মন্ত্রী এই প্রস্তাব দেন।

স্থানীয় সময় রবিবার (২৬ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাসকে ড. মোমেন এ প্রস্তাব দেন। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও উপস্থিত ছিলেন।

ড. মোমেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, যুক্তরাজ্য ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা অন্তত এক লাখ রোহিঙ্গাকে নিতে পারে যুক্তরাজ্য। দেশটি আশ্রয় দিয়ে এসব রোহিঙ্গার উন্নত জীবন নিশ্চিত করতে পারে। এটা যুক্তরাজ্যের বিবেচনা নেয়া দরকার।

জবাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস বলেন, যদি যুক্তরাজ্য এ দিকে নজর দিতে পারে। তবে রোহিঙ্গা সংকটের সর্বোত্তম সমাধান হবে পাশাপাশি তাদের স্বদেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্য গত তিন বছরে মিয়ানমারে আড়াই বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। দু’দেশের বাণিজ্য হয়েছে ৫০০ মিলিয়নের বেশি। তাদের উচিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ দেওয়া।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী ট্রাস রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাজ্যের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আসিয়ান ও এর সহযোগী জি-৭ দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ বাড়াবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930