সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ইলেক্ট্রিশিয়ান জলিল সর্দার হত্যা মামলায় হারুনুর রশিদ নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় ৩ জনকে খালাস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

নিহত জলিল সর্দার রায়পুরের উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে, তিনি পেশায় ইলেক্টিশিয়ান মিস্ত্রি ছিলেন। দণ্ডিত হারুনুর রশিদ উপজেলার চরবংশী ইউনিয়নের মো. হযরত বেপারীর ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরুপে কালু ব্যাপারী, মোঃ জাহিদ ওরুপে আবুল কাশেম, তোফায়েল পালোয়ান ও আক্তার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটে। মামলায় বলা হয়, আসামি হারুনুর রশিদ পাশ্ববর্তী বেড়ীর পাশে মোবাইল ফোনে ডেকে নেয় জলিলকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বেলা ১১টার দিকে আওয়াল দেওয়ানের ধানক্ষেত থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজ সর্দার ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১৭ সালের ১ জানুয়ারি মামলা থেকে আক্তার হোসেনকে অব্যাহতি দিয়ে ৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত ৩ জনকে খালাস ও যুবক হারুনুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930