সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ৩দিন ধরে নিখোঁজ ট্রাক্টর ড্রাইভার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মো. জসিম উদ্দিন নামে এক ট্রাক্টর ড্রাইভার ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের রবির পুতের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন, নিখোঁজ ট্রাক্টর ড্রাইভারের পিতা আব্দুর রহিম। যার নং-১৫৭।

নিখোঁজ ড্রাইভারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ট্রাক্টর ড্রাইভার জসিম উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কে বা কারা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় জিডি করা হয়।

নিখোঁজ ড্রাইভারের পিতা আব্দুর রহিম জানান, গত ৩দিনেও তার আদরের সন্তান ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশায় ভুগছেন তার পরিবার।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930