রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

হজের খুতবায় মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও ঐক্য কামনা

ধর্ম ডেস্ক :

ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা সম্পন্ন হয়েছে। খুতবায় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। এছাড়া মুসলিম বিশ্বের ঐক্য কামনার পাশাপাশি মহামারি করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তির দোয়াও করেছেন হজের খতিব।

স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়) মসজিদে নামিরায় সমবেত মুসল্লিদের উদ্দেশে খুতবা শুরু করেন সৌদির সাবেক বিচারমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লিগের বর্তমান মহাসচিব শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

হজের খুতবা বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচার করা হয়। বাংলায় অনুবাদ করেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা শোয়াইব রশিদ। তার সহকারী হিসেবে ছিলেন খলিলুর রহমান।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো— ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি এবং তামিল।

হজের খুতবা শেষে মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজ সম্পন্ন করেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত তারা সেখানে অবস্থান করে ইবাদত-বন্দেগি করবেন। সূর্য ডোবার পরপর মাগরিবের নামাজ না পড়ে রওয়ানা দেবেন মুজদালিফার উদ্দেশে। মুজদালিফায় গিয়ে একত্রে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন হাজিরা।

সেখানে রাত কাটিয়ে আগামীকাল ভোরে রওয়ানা দেবেন মিনার উদ্দেশে। সেখানে পশু কোরবানির পর মাথা মুণ্ডানো ও তওয়াফ সম্পন্ন করবেন। এছাড়া পরপর তিন দিন জামারাতে পাথর নিক্ষেপ করবেন। এর মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের মতো হজের আনুষ্ঠানিকতা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১