বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করে দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : 

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করে রাশিয়া। কৃষ্ণসাগরে অবস্থানরত একটি যুদ্ধজাহাজ থেকে আজ (সোমবার) ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এসব ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নেপ্রোপেত্রোভস্কে এসব ক্ষেপণাস্ত্র মজুদ করা হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নির্মিত HIMARS মাল্টিপল রকেট লঞ্চার, M772 হাউইটজার এবং 2SP পাইওন সেল্ফ প্রপেল্ড গান ধ্বংস করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ আজ নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি আরো জানান, খারকিভ শহরে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ২৫০ জন যোদ্ধা নিহত ও ২৫টি যান ধ্বংস হয়।

গত সপ্তাহেও রাশিয়া দাবি করেছিল যে, আমেরিকার দেয়া দুই ইউনিট HIMARS মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে তারা। চলতি মাসে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে যে, ইউক্রেনকে আরো চারটি HIMARS মাল্টিপল রকেট লঞ্চার দেবে। এর ফলে ইউক্রেনকে দেয়া HIMARS মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যা হবে ১২টি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১