সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তি ও মাধ্যমিক স্তরের সকল স্কুল-মাদ্রাসা জাতীয় করণের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কমলনগর শিক্ষক পরিষদ (মাদ্রাসা) ঘন্টাব্যাপি এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম জায়েদ বিল্লাহ, কমলনগর শিক্ষক পরিষদের (মাদ্রাসা) সভাপতি ওয়াজি উল্লাহ জুয়েল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সহিদ, কালকিনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, চৌধুরীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ, শহীদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন প্রমুখ।

সমাবেশ ও মানববন্ধনে উপজেলার ৩৩টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তি ও মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

পরে শিক্ষক নেতারা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তরা (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930