বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিমানবন্দরে আটকে দেওয়া হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে

আন্তর্জাতিক ডেস্ক :

সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পর এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো তার বড় ভাই, শ্রীলঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে।

মঙ্গলবার (১২ জুলাই) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামীকাল বুধবার ক্ষমতা ছাড়বেন গোতাবায়া। তার আগেই সম্ভাব্য গ্রেফতার এড়াতে তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। বিমানবন্দরের কর্মীদের অসহযোগিতার কারণে গোতাবায়া একাধিক ফ্লাইট মিস করেছেন বলে জানা গেছে।

এদিকে, এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আকাশপথে দেশ ছাড়তে ব্যর্থ হওয়ায় গোতাবায়া এখন নৌবাহিনীর সাহায্যে সমুদ্রপথে দেশ ছাড়তে চান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোতাবায়া সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করছেন। তার ভাই দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

হাজার হাজার বিক্ষোভকারী সম্প্রতি ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে প্রবেশ করে। তার কয়েক ঘণ্টা আগেই বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় গোতাবায়াকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১