সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

আকাশবার্তা ডেস্ক : 

ভ্রমণপিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। পদ্মা সেতু এবং ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে প্রতিষ্ঠানটি। এ জন্য ব্যয় হবে মাত্র ৯৯৯ টাকা।

মঙ্গলবার (১২ জুলাই) এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, স্বাভাবিক মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই (শুক্রবার)।

পদ্মা সেতু

ভ্রমণে আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নীচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। ভ্রমণ শেষ হবে রাত ৯টায়।

পর্যটন করপোরেশন জানিয়েছে, আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণমূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031