সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুর বনাম চাঁদপুর সেমিফাইনালের মধ্যদিয়ে স্কুল ফুটবলের আঞ্চলিক ম্যাচ শুরু

আকাশবার্তা ডেস্ক :

স্কুল ফুটবলে জেলাপর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে কুমিল্লা আঞ্চলিক খেলা শুরু হতে যাচ্ছে সোমবার (০৭ আগষ্ট) কুমিল্লা জেলা স্কুলমাঠে। এদিন সকাল ১০টায় ছেলেদের সেমিফাইনাল ম্যাচে খেলবে লক্ষ্মীপুর জেলা দল বনাম চাঁদপুর জেলা দল। এরআগে সকাল ৯টায় কুমিল্লা বনাম ব্রাহ্মনবাড়িয়া জেলার খেলা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মেয়েদের সেমিফাইনালে বিকেলে খেলবে লক্ষ্মীপুর বনাম ব্রাহ্মনবাড়িয়া দল এবং কুমিল্লা বনাম চাঁদপুর দল।

৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অধীনে এ খেলাগুলো অনুষ্ঠিত হবে। ছেলেদের ফুটবলে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন দল হিসেবে চাঁদপুরের বিরুদ্ধে খেলবে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাইস্কুল দল। গত ৩ আগষ্ট লক্ষ্মীপুর স্টেডিয়াম মাঠে জেলাপর্যায়ের ফাইনাল খেলায় রামগতি উপজেলার তোরাবআলী হাই স্কুলকে হারিয়ে স্কুলটি এ বছর লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন দল হিসেবে গৌরব অর্জন করে।

এদিকে লক্ষ্মীপুরের স্কুল ছাত্রছাত্রীদের খেলা উপভোগের জন্য কুমিল্লাস্থ লক্ষ্মীপুর জেলা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সকল সদস্যদের আমন্ত্রন জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930