রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

কমিউনিটি সেন্টারে পাবজি গেমের আয়োজন, আটক ১০৮

আকাশবার্তা ডেস্ক :

চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলতদিয়ারে পাবজি মোবাইল অনলাইন টুর্নামেন্ট গেম প্রতিযোগীতায় সারাদেশ থেকে আগত চুয়াডাঙ্গায় অংশগ্রহণ করা কিশোর সহ ১০৮ জনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

বুধবার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দৌলতদিয়ারে তাসনিম নুর কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরমধ্যে ১৪ জনকে দুদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় দেয়া হবে।

অভিযান পরিচালনার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের এডিশনাল এসপি আনিসুজ্জামান লালন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম ভূঁইয়া ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে তাদের জরিমানা ও আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, পাবজি মোবাইল চুয়াডাঙ্গা লিগ এস ১০ ল্যান ইভেন্ট নামে একটি অবৈধ মোবাইল গেম জুয়ার আয়োজন করা হয় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে একটি কমিউনিটি সেন্টার থেকে জুয়া খেলার সময় ১০৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনের বাড়ি চুয়াডাঙ্গায়। তারা ওই খেলার আয়োজক। বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১