সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রনিলই হলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কায় জনগণের মধ্যে জনপ্রিয়তা না থাকলেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন সেদেশের সংসদ সদস্যরা। কয়েক মাস ধরে চলতে থাকা গণবিক্ষোভ আর অর্থনৈতিক ধস থেকে শ্রীলঙ্কাকে বের করে আনার দায়িত্বের মুখোমুখি হতে হবে বিক্রমাসিংহেকে।

বুধবার (২০ জুলাই) পার্লামেন্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুলাস আলহাপেরুমাকে হারিয়ে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি পেয়েছেন ১৩৪ ভোট, দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট।

২২৫ জন এমপির মধ্যে স্পিকারসহ ২২৩ ভোট প্রদান করেন। দুইজন এমপি ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এর আগে সকালে দেশটির পার্লামেন্টে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে এমপিরা ভোট দেওয়া শুরু করেন।

শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরোধী দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসা। তার সরে দাঁড়ানো এবং দুল্লাসকে সমর্থন জানানোর পরই বিশ্লেষকরা ধারণা করেছিলেন, প্রার্থী তিনজন হলেও মূলত লড়াই হবে রনিলের সঙ্গে দুল্লাসের।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণবিক্ষোভের মুখে গত বুধবার ভোর হওয়ার আগে গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে পালিয়ে প্রতিবেশী মালদ্বীপে যান। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। সিঙ্গাপুর থেকেই তিনি পার্লামেন্টে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান। এ সময়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রনিল বিক্রমাসিংহে জনগণের কাছে অজনপ্রিয়। সংসদে রনিলের দলের কোনো এমপি না থাকলেও রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) এমপিরা তাকে সমর্থন দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০