সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পার্লামেন্টে প্রস্তাব পাস, ১৫ হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক : 

মৌসুমি কাজের ভিসায় পাঁচ বছরের জন্য মোট ১৫ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেবে গ্রিস। এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চলার পর চলতি বছরের ৯ ফেব্রুয়ারি একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে পাঁচ বছরে ১৫ হাজার মৌসুমি কর্মী নেওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়নের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন ছিল। অবশেষে বুধবার প্রস্তাবটি সর্বসম্মতিতে পাস হয়েছে।

দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি টুইটে এ খবর নিশ্চিত করেছেন।

চুক্তি অনুযায়ী গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে। আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।

সূত্র : ডয়েচে ভেলে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930