সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তা নিহত

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও শ্যালিকাসহ গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজি (৫২) নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজি ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফেনী ভূমি অফিসে কর্মরত ছিলেন।

নিহত অপর দুজন হলেন- নিহত গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজির স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (এসআই) প্রেমধন মজুমদার জানান, ভোরে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেটকারযোগে ফেনী যাচ্ছিলেন ওই ভূমি কর্মকর্তা। তিনি নিজেই গাড়ি চালিয়েছেন।

প্রাইভেটকারটি মহাসড়কের কুটুম্বপুর স্টেশন এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০