সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডলার সাশ্রয়ে আটকে গেলো টেলিটকের ফাইভ-জি

আকাশবার্তা ডেস্ক : 

ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে। প্রকল্পটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশে থেকে ডলার দিয়ে কিনতে হবে। তাই, ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভ-জি সেবা চালু করতে ষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক সরকারের কাছে ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা চেয়েছিল।

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ২০০৪ সালে কাজ শুরু করে। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৬৭ লাখের মত, যা মোট মোবাইল গ্রাহকের সাড়ে ৩ শতাংশের মত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930