সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে দুই নেতাকে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবার গুলি করে দুইজন রোহিঙ্গা নেতাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্প ১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন।

বুধবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মো. কামরান হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার আনুমানিক রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের সমতল হতে আনুমানিক ১৫০ ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগম এর শেড নং-১০১০ এর সামনে দুষ্কৃতকারীদের গুলিতে সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন গুরুতর আহত হয়ে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি হয়।

পরে সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আবু তালেবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং হাসপাতালে প্রেরণ করা হয়।

পরবর্তীতে কুতুপালং এমএসএফ হাসপাতালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মো. কামরান হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা যায় পূর্বশত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে সৈয়দ হোসেন (গলায় একটি গুলি) এবং আবু তালেবকে (গলায় দুইটি, বুকের পাজরে একটি) গুলি করে পালিয়ে যায়।

ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031