শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলনগরে অগ্নিকান্ডে পুড়েছে ৮টি দোকান

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের চরলরেন্স খাসেরহাট বাজারে অগ্নিকান্ডে মালামালসহ ৮টি দোকানঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ আরো বেশি। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে আসে।

বাজার ব্যবসায়ীরা জানায়, ভোররাতে বাজারের দোকানঘর আগুনে পুড়তে দেখে রামগতি ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। খবর পেয়ে একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে; ততক্ষণে জিল্লালের তেলের দোকান, সিরাজের মুদি দোকান, নিজামের প্লাস্টিক ও ক্রোকারিজ দোকান, ইব্রাহিমের মোটরসাইকেল মোরামতের দোকান, বাবুলের ফার্মেসী ও ফারুক আল মাদানী ফাউন্ডেশনের অফিস কক্ষসহ ৮টি দোকান মালামালসহ পুড়ে যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/ তদন্ত) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিউদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১