রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে শহরের শ্যাম সুন্দর জিউ আখড়ায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

পরে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে শ্যাম সুন্দর জিউ আখড়ায় গীতা যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসকন মন্দিরে মহা অভিষেক, বাউল সঙ্গীত পরিবেশন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

এদিকে বেলা ১১টায় চন্দ্রগঞ্জ দেবালয় কালি মন্দির থেকে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চন্দ্রগঞ্জ থানা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় দেবালয় কালি মন্দিরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম চন্দ্র মজুমদার, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সমীর কর্মকার, সহ-সভাপতি শ্রী চন্দন কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র নাথ, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাদল মজুমদার বাপ্পী ও সাধারণ সম্পাদক জয়দেব নাথ প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১