সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে অপহৃত স্কুলছাত্রী ২৮ঘন্টায়ও উদ্ধার হয়নি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির অপহৃত ছাত্রীকে ২৮ঘন্টা পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার বিকেলে কামাল হোসেন নামে স্থানীয় এক বখাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হাজিরহাট-পাটোয়ারিরহাট সড়ক থেকে ওই ছাত্রীকে অপহরণ করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় অপহরণকারীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৮টা পর্যন্ত অপহৃত স্কুলছাত্রী উদ্ধার হয়নি। অভিযুক্ত কামাল হোসেন উপজেলার চর ফলকন গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জায়েদ বিল্লাহ বলেন, স্কুল ছুটির পর নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি তিনি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে অবগত করেছেন বলেও জানান প্রধান শিক্ষক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি ভোররাতের মধ্যে উদ্ধার করা যাবে। এ ঘটনায় অভিযুক্ত কামালের বাবা সাহাবউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930