সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো আগে ঘটা একটি দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের ওপর আঁছড়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, শনিবার (২০ আগস্ট) সকালে গাজিয়ানটেপের কাছে একটি সড়ক দুর্ঘটনাস্থলে একটি বাস ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত এবং ২১ জন আহত হয়।

এর কয়েক ঘণ্টা পরে মারদিন থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হয়। এখানে নিহতরা জরুরি বিভাগের কর্মী বলে জানা গেছে। তবে উভয় ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা জানা যায়নি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, দ্বিতীয় দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানটেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেছেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস আঘাত হানলে জরুরি কর্মী ও সাংবাদিকসহ ১৬ জন মারা যান। আরও ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

গাজিয়ানটেপের পূর্বের সড়কে দুর্ঘটনাস্থল থেকে গুল বলেন, ‘আজ সকালে একটি যাত্রীবাহী বাস এখানে দুর্ঘটনার কবলে পড়ে।’

তিনি আরও বলেন, ‘যখন ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম এবং অন্যান্য সহকর্মীরা দুর্ঘটনার উদ্ধার তৎপরতা চালাচ্ছিল, ঠিক তখনই আরেকটি বাস তার ঠিক ২০০ মিটার পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় বাসটি এই স্থানে পিছলে যায় এবং দমকলকর্মী ও আহত ব্যক্তিদের চাপা দেয়।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031