রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আলোচনা জরুরি : ব্রিটিশ হাইকমিশনার

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন বলেছেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সব দলের সঙ্গে আলোচনা জরুরি, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।

তিনি বলেন, আমি আশা করছি আওয়ামী লীগ ও বিএনপি দুইটি মূল দলসহ অন্যান্য দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান-২ এর খাজানা রেস্টুরেন্টে স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) এর যৌথ আয়োজনে ‍‍`মিট দ্য অ্যাম্বাসেডর‍‍` সিরিজের দ্বিতীয় অনুষ্ঠানে এই কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে।বাংলাদেশের একটি স্বচ্ছ জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাজ্য।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের শিক্ষা ব্যবসা বাড়াতে আগ্রহী। বাংলাদেশ এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চ্যাটারটন বলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০