সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

সয়াবিনের দাম লিটারে সাত টাকা বাড়লো

অর্থ বাণিজ্য ডেস্ক :

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা করে বাড়ছে। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে জানান, বেশ কয়েক দিন আগেই তারা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়কে। সেটি আজকে থেকে কার্যকরের ঘোষণা এসেছে।

নুরুল ইসলাম আরোও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় আমরা দেশে আগে তো দাম কমিয়েছিলাম। এখন ডলারের দাম বেশি। ব্যাংকে আমরা পাচ্ছি না। সেজন্য দাম বাড়াতে হয়েছে। সরকারি রেটে যদি আমরা পেতাম, তাহলে বাড়াতে হতো না।’ তবে ডলারের দাম কমলে তেলের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা হবে।

এর আগেও ৯ জুন ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম। আরও আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৯৯৭ টাকা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০