সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চাঁদপুরে মির্জা ফখরুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটিকে চ্যালেঞ্জ করে তা বাতিলের দাবিতে আদালতে মামলা করেছেন একই দলের সাবেক এক নেতা। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় এবং জেলা কমিটির নেতাদেরকে প্রতিপক্ষ করা হয়েছে।

গত ২ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচন ঘোষণার আদেশ চেয়ে এ মামলা করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে মামলা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারী।

মামলার আসামিরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সলিমুল্লাহ সেলিম, সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক সাইদ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মামলার বাদী ৩নং বিবাদী সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টুর প্রচারিত ফলাফল এবং বিজয়ী ১ ও ২-নং বিবাদী সভাপতি ও সাধারণ সম্পাদক রূপে গৃহীত সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চান।

মামলার বাদী উল্লেখিত বিবাদীদের গঠনতন্ত্র বিরোধী সকল কার্যক্রম বিস্তারিত মামলার বিবরণ উল্লেখ করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া জানান, বাদীর মৌখিক বক্তব্যের আলোকে অভিযোগগুলো লিপিবদ্ধ হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলতি বছরের ২ এপ্রিল জেলা বিএনপির সম্মলনে ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ছিলেন।

এর মধ্যে ৯৮২ জন ভোট প্রয়োগ করলেও ৮০৪ জন ভোট দেওয়ার সুযোগ পাননি। যে কারণে বাদী পুরো সম্মেলন বাতিল চান। মামলাটি আদেশের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

অন্যদিকে আদালতে কমিটি নিয়ে মামলা সম্পর্কে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম জানান, সংক্ষুব্ধ যে কেউ অভিযোগ দিতে পারেন। তবে তার গ্রহণযোগ্যতা কতটুকু তা সময়ই বলে দেবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930