শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কোম্পানীগঞ্জে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২৫

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে। এতে অন্তত ২৫ জন আহত হন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার উপকূলীয় এলাকার ৮নং চরএলাহী ইউনিয়নে হঠাৎ টর্নেডো আঘাত হানে। এছাড়া চরফিকরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ও ভূমিহীন এলাকায়ও প্রচন্ড বেগে আসা ঝড়ের আঘাতে আরও বেশ কয়েকটি ঘর লন্ডভন্ড হয়ে যায়।

এ সময় আতঙ্কিত লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে যাওয়ার সময় নাজমুন নাহার (২৫), আলেয়া বেগম (৩৪), নুরনাহার (২২), সুমাইয়া আক্তার (১৫), বেলাল হোসেন (৩৮), রওশনআরা বেগম (৩০), ধনি বেগম (৫০), লাইলী বেগম (৪০), বেলালসহ (৪০) ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে সুমাইয়া আক্তারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি ও বাকিদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়াও টর্নেডোর আঘাতে এলাকার ১৫টি পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানান, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করে জেলা প্রশাসককে অবহিত করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১