সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ বাজার কমিটি বিলুপ্ত, বণিক সমিতির এডহক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটি বিলুপ্ত করে বণিক সমিতি গঠনের লক্ষ্যে অন্তবর্তীকালীন একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠনপূর্বক ব্যবসায়ীদের নিয়ে বিতর্কমুক্ত একটি ভোটার তালিকা প্রণয়ন এবং সমিতি পরিচালনায় গ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র তৈরী করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘোষিত অন্তবর্তীকালীন এডহক কমিটিতে বিগত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুল কুদ্দুছকে আহ্বায়ক করে মো. আলী করিম, গৌতম চন্দ্র মজুমদার, আবদুর রহমান, মো. সাহাবউদ্দিনসহ বিলুপ্ত কমিটির সকল সদস্যকে রেখে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

এসময় বিগত বাজার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন, অনুষ্ঠানের উদ্বোধক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন, বিলুপ্ত বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী করিম ও সঞ্চালনা করেন, বাজার পরিচালনা কমিটির সমাজকল্যাণ সম্পাদক বাবুল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, বিলুপ্ত বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, সাংবাদিক মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন কাজল, কাজী সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী ও চন্দ্রগঞ্জ বাজার ইজারাদার কাজী মামুনুর রশিদ বাবলু, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় চন্দ্রগঞ্জ বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031