রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারীচালিত অটোরিকশাসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের জামালের ছেলে মোঃ বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোঃ হাশেমের ছেলে মোঃ ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম রবু ও একই এলাকার আবদুস সালামের ছেলে মোঃ সোহেল।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও চাত্তারকে আটক করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধারের পর চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকেও আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য।

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল, ডিবির ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০