শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইসলামী ব্যাংক লিঃ চন্দ্রগঞ্জ শাখায় পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

আকাশবার্তা ডেস্ক :

‘আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ; আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক’ এই শ্লোগানের মধ্যদিয়ে পল্লী উন্নয়ন কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ ইসলামী ব্যাংক শাখায় নারী, পুরুষ গ্রাহকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ব্যাংক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্থাপক (এভিপি) আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের নোয়াখালী হেড অব জোন মু. রুকন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের রেক্টর হেলাল উদ্দিন আহমেদ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, ব্যাংকের পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।

বক্তারা আদর্শ গ্রাম প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, যৌতুক বিরোধী কর্মকান্ড জোরদার, বৃক্ষরোপন, গবাদি পশু পালনের মধ্যদিয়ে স্বাবলম্ভী হওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১