রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যে অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

এ খবর জানার পর পর বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

হাফেজ তাকরিমকে অভিবাদন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

তাকরিমের অর্জনে শুকরিয়া জ্ঞাপন করেছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিমন্ত্রী লিখেছেন— ‘পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১ দেশের ১৫৩ জনের মধ্যে কুরআনের সুমিষ্ট স্বরের পাখি বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাঁতাইশ লাখ টাকা।’

প্রসঙ্গত, সৌদি আরবের পবিত্র মক্কায়  ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ফেজ সালেহ আহমদ তাকরিম।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রতিষ্ঠিত ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১