সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

টেকনাফে সাগরপথে পাচারকালে রোহিঙ্গাদের বহনকারি মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে; এতে সাঁতরিয়ে কূলে আসা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটেছে।

উদ্ধার হওয়াদের মধ্যে ২ জন নারী ও ২৮ জন পুরুষ রয়েছে।

কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন, ট্রলারে কতজন রোহিঙ্গা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাগরে আরও অনেকে ভাসছে বলে উদ্ধার হওয়ারা জানিয়েছে। এতে প্রাণহানির আশংকা করা হচ্ছে।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়ারা জানিয়েছে, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারি ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকে। এসময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরিয়ে রোহিঙ্গারা কূল উঠে আসে। এখনো অনেকে সাগরে ভাসছে।

দেলোয়ার জানান, ট্রলারে কতজন রোহিঙ্গা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আরও রোহিঙ্গা ভাসতে থাকায় প্রাণহানির আশংকা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০