সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শেখ আহমাদ নাওয়াফ ফের কুয়েতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতি আমিরের ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ ফের দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) কুয়েতের আমিরের এক আদেশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা এ তথ্য জানায়।

আমিরের আদেশে তাকে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে বলা হয়েছে।

কুয়েতি আমিরের ওই আদেশে পুনরায় নিযুক্ত প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে মন্ত্রিপরিষদের তালিকা উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।

২০২০ সালে বাবা শেখ নাওয়াফ আল-আহমাদ কুয়েতের আমির হলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ।

জাতীয় নিরাপত্তা বাহিনীর ডেপুটি প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর এ বছরের জুলাইয়ের শেষ দিকে প্রধানমন্ত্রী হন তিনি। এবার তিনি দ্বিতীয়বারের মতো কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930