সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নিসচা’র স্মারকলিপি প্রদান

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

সড়ক নিরাপদ আইন-২০১৮ এর বিধিমালা চূড়ান্ত করণ ও অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন তাঁর কার্যালয়ের সামনে স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সহ-সভাপতি গৌতম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শিল্পী রানী পাল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সদস্য মিনহাজুর রহমান বিনতু, সদস্য কামরুল ইসলাম রিপন, সদস্য মোক্তার হোসেনসহ অন্যান্যরা।

একই সময় নিরাপদ সড়ক চাই লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকেও স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-ই আলম স্মারকলিপি গ্রহণ করেন। এসময় নিসচা জেলা শাখার সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; সড়ক নিরাপদ আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিধিমালা চূড়ান্ত করণ ও অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। উক্ত কর্মসূচির আলোকে নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির নির্দেশে সোমবার সারাদেশে একই সময়ে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়। সারাদেশে নিসচা’র সাংগঠনিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্মারকলিপি গ্রহণ করেন বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা পর্যায়ে ডিসি মহোদয় এবং উপজেলা পর্যায়ে ইউএনও মহোদয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031