শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ঘরের দরজার তালা ভেঙে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবু ছিদ্দিক (৭৩) ও আতরের নেছা (৬৫)। পুলিশের ধারণা, এই দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৪-৫ দিন আগে ঘটনাটি ঘটতে পারে।
বাসায় জিনিসপত্র এলোমেলো থাকলেও কোনো কিছু লুট হয়েছে কি না তা বলতে পারেনি পুলিশ।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাতেই বিপুল সংখ্যক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়।
স্থানীয় লোকজন জানান, নিহত ছিদ্দিক আবুধাবি প্রবাসী ছিলেন। ১৬ বছর আগে দেশে আসেন তিনি। তাদের কোনো সন্তান নেই। ৬-৭ মাস বয়সের এক শিশুকে দত্তক নিয়ে নিজেদের সন্তান পরিচয় দিয়ে লালন-পালন করেন এই দম্পতি। তার নাম আবদুর রহিম শামছু।
এলাকাবাসী জানান, শামছু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বিয়ে করেন। কিন্তু ১৫ বছর ধরে সেই ছেলে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকছেন না। শামছু তার শ্বশুর বাড়ি বসবাস করছেন। আর ছিদ্দিক তার স্ত্রীকে নিয়ে থাকতেন শাকচরে।
নিহত ছিদ্দিকের ভাই আবদুল করিম ও ভাতিজা জাকির হোসেন জানান, ছয়দিন আগে তেরবেকি এলাকার দেবর কালামের বাড়ি যান আতরের নেছা। এরপর থেকেই ছিদ্দিক ও তার স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি ছিদ্দিক ও তার ভাই আবদুল করিম, আবুল কালামসহ স্বজনরা এক ব্যক্তির কাছে তাদের কয়েক শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু তা রেজিস্ট্রি দেওয়া হয়নি। এজন্য ছিদ্দিকের এনআইডি কার্ড নিতে ওই বাসায় যান স্বজনরা। প্রথমে গেট তালাবদ্ধ দেখলেও পরে পঁচা গন্ধ ভেসে আসায় স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে গেটের তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে খাটের ওপর অর্ধগলিত দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের গলায় কাপড় বাঁধা ছিল। বাসার ভেতরে সব এলোমেলো। একতলা বাসার ওই ছাদের দরজার লক ভাঙা দেখা গেছে।
শাকচর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মেহেদি হাসান ফারুক বলেন, মরদেহগুলো পঁচে গেছে। ঘরের ভেতর সব এলোমেলো অবস্থায় ছিল।
শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, দুজনের মরদেহ আমরা দেখেছি। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০