সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অধিকৃত ইউক্রেনীয় চার অঞ্চলে পুতিনের মার্শাল ল জারি

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের রুশ অধিকৃত চার অঞ্চলে মার্শাল ল’ জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান তুমুল লড়াইয়ের মধ্যে বুধবার (১৯ অক্টোবর) পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক ও দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসনে সামরিক আইন ঘোষণা করেন তিনি। গতমাসে এ চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে একীভুত করে মস্কো।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

একই সাথে রাশিয়ার অন্যান্য অঞ্চলের সাথে দখলকৃত চার অঞ্চল জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের উন্নয়নে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের তত্ত্বাবধানে একটি বিশেষ সমন্বয়কারী পরিষদ গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

গত ৮ মাসের যুদ্ধে ইউক্রেনীয় সৈন্যদের প্রবল প্রতিরোধের মুখে একাধিক বড় ধরনের পরাজয়ের পর উত্তেজনা বৃদ্ধির মাঝে ভ্লাদিমির পুতিন দখলকৃত অঞ্চলে মার্শাল ল জারির এই উদ্যোগ নিয়েছেন।

গত সেপ্টেম্বর মাস থেকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সৈন্যদের আক্রমণের মুখে কিছু কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়ার সৈন্যরা।

পুতিন বলেছেন, তিনি যেসব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সমর্থনে অর্থনীতি, শিল্প এবং উৎপাদনের স্থিতিশীলতা বৃদ্ধি করবে।

তিনি বলেন, আমরা রাশিয়ার জন্য, আমাদের জনগণের জন্য নির্ভরযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যন্ত জটিল এবং বৃহৎ আকারের সমস্যার সমাধানে কাজ করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930