সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাষ্ট্রপতির কাছে ভারতীয় হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

আকাশবার্তা ডেস্ক : 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সেই থেকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাষ্ট্রপতি আশা করেন ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে আরও জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে।

সাক্ষাৎকালে ভারতের নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় ভারত। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) রাষ্ট্রপতির কার্যালয় মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930