সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠাবো

আকাশবার্তা ডেস্ক : 

আন্দোলনের নামে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলণে এ স্মরণসভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খালেদা জিয়াকে জেলে পাঠানোর বিষয়ে দাবি তুলেন। প্রধানমন্ত্রী কিছু সময় নেতাকর্মীদের কথা শুনেন। এরপর তিনি এই কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি লাফালাফি করে তাদের নেতাটা কে?

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দ জাকিয়া নুর লিপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930