মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘১১ নভেম্বর থেকে যুবলীগের দখলে থাকবে রাজপথ’

আকাশবার্তা ডেস্ক : 

আগামী ১১ নভেম্বর শুক্রবার থেকে রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর আওয়ামী লীগ ও যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি এই ঘোষণা দেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আওয়ামী লীগের আমলে বিএনপি সমাবেশ করতে পারলেও বিএনপির আমলে আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি। গ্রেনেড হামলা করে সমাবেশ ভঙ্গ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে বিএনপি সমাবেশ করতে পারলেও তাদের মায়া কান্না থামছে না। বিএনপি ভণ্ড প্রতারক দল বলেও মন্তব্য করেন তিনি।’

তারা বলেন, ১১ নভেম্বরের পর রাজপথ দখল করে রাখবে যুবলীগ। তখন কোনো দুষ্কৃতিকারী কোনো স্থান থাকবে না।

এদিকে দীর্ঘ ২৬ বছর পর শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে যুবলীগের তৃণমূল নেতাকর্মীরা। নগরীজুড়ে এখন সাজসাজ রব।

ত্রি-বার্ষিক এ সম্মেলনে উপস্থিত আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপিসহ আরও অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১