সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগঞ্জে রিভলবারসহ গ্রেফতার ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ছিনতাই মামলার আসামি সরোয়ার আলম রাজু নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে হানুবাইশ এলাকার তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রাজু গত ৯ এপ্রিল রাজারামপুর এলাকায় বীজ এনজিও কর্মীর পায়ে গুলি করে টাকা ছিনতাই মামলার আসামি এবং নাগমুদ (রাজারামপুর) গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল দিনে দুপুরে রামগঞ্জ বীজ এনজিও সংস্থার মাঠকর্মী ইউনুছ বিভিন্ন এলাকা থেকে কিস্তির টাকা উত্তোলন করে বাই সাইকেলযোগে রামগঞ্জে আসার সময় রাজারামপুর রাস্তার মোড়ে ৫/৭ জন ছিনতাইকারী তার গতিরোধ করে পায়ে গুলি করে ৫৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার এবং ৬ হাজার ৯০ টাকা উদ্ধার করে। ওই ছিনতাইকারীদের দেওয়া তথ্যানুযায়ী থানার এসআই মহসিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ প্রধান আসামি রাজুকে (২৮) উপজেলার হানুবাইশ এলাকার তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরে পৈতপুর তার শ্বশুর বাড়ি থেকে ১টি রিভলবার ১ রাউন্ড গুলি উদ্ধার করে।

রামগঞ্জ থানার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930