শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নারকীয় সিরিজ বোমা হামলার ১২ বছর, আ.লীগের কর্মসূচি

আকাশবার্তা ডেস্ক :

‘আল্লাহর আইন কায়েম ও প্রচলিত বিচার পদ্ধতি’ বাতিলের দাবি জানিয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলার প্রায় ৫ শতাধিক স্থানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দেয় জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এতে দু’জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।

ঘৃণ্য ও নারকীয় হামলার এই দিনটিকে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস’ হিসেবে পালন করবে।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আগামী বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০