মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিএনপির এমপিরা স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন রবিবার

আকাশবার্তা ডেস্ক : 

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টা নাগাদ সংসদ ভবনে স্পিকারের দপ্তরে গিয়ে বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলটির সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানা। এর আগে শনিবার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ থেকে একে একে তারা পদত্যাগের বিষয়টি তাদের বক্তব্যে নিশ্চিত করেন। তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র ই মেইলে গতকালই পাঠিয়ে দিয়েছেন।

এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, খেলা তো শুরু হয় নাই। আপনারা মামলা-হামলা করে আমাদের দমন করতে পারেন নাই। এখানে মানুষ আর মানুষ। মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। পদত্যাগের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ইমেলে স্পিকারের কাছে আমরা ৭ জনই আমাদের পদত্যাগপত্র পাঠিয়েছি। আজ (শনিবার)অফিস বন্ধ। তাই কাল সকাল ১১ টা নাগাদ আমরা সরাসরি সেখানে পদত্যাগপত্র জমা দেবো। তিনি আরও বলেন, সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে চাই, কিন্তু বারবার আমাদের মাইক বন্ধ করে দেয়া হয়, এই সংসদে থাকা আর না থাকা সমান।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটে অংশ নিয়েছিল। সেই নির্বাচনে বিএনপির ছয়জন বিজয়ী হন, পরে সংরক্ষিত নারী আসনের একটি পায় দলটি। যদিও তখন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শুরুতে বিএনপি জানিয়েছিল, তারা সংসদে যাবে না। পরে সিদ্ধান্ত বদলে শপথ নেন দলটির সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদ শুরুর চার বছর পর সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১