মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দাম কমলো সয়াবিন তেলের

অর্থ বাণিজ্য ডেস্ক : 

সরকার সয়াবিন তেলের দাম খুচরা পর্যায়ে প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়েছে । পাম তেলের দাম কমানো হয়েছে চার টাকা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সয়াবিন তেল ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম পড়বে ৯০৬ টাকা। পাম তেলের দাম চার টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭২ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাম তেলের দাম প্রতি লিটার ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১