রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মাদরাসায়ও জাতীয় সংগীত গাইতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক : 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সব মাদরাসাকে জাতীয় সংগীত গাইতে হবে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। জাতীয় পতাকা আর জাতীয় সংগীত বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। জাতীয় পতাকাকে সম্মান করার অর্থ বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করা, মুক্তিযোদ্ধাদের সম্মান করা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নাটোরের অনিমা চৌধুরী মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাসী, যারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে চান, তাদের অবশ্যই জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে হবে এবং জাতীয় সংগীত গাইতে হবে।

কিছু মাদরাসায় জাতীয় সংগীত গাওয়ানো হয় না উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘এতে শিক্ষার্থীরা দেশকে শ্রদ্ধা করতে শেখে না, বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে শেখে না। এ ছাড়া এতে রাষ্ট্রীয় আইনও অমান্য করা হয়। তাই নতুন প্রজন্মের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত করা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব।’

কোনো মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান যদি এ ধরনের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে শিক্ষার্থীদের জাতীয় পতাকাকে সম্মান করতে না শেখায় বা জাতীয় সংগীত না গাওয়ায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১