সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শৃঙ্খলার ব্যাঘাত না ঘটাতে বিজিবিকে প্রধানমন্ত্রীর আহ্বান

আকাশবার্তা ডেস্ক : 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বিজিবির কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। আমাদের দেশে যেন সংকট না হয়, সেজন্য সবাইকে কিছু না কিছু উৎপাদন করতে আহ্বান করেছিলাম। বিজিবির প্রতিটি বিওপিতে আমার নির্দেশনা মানা হয়েছে। এতে খুশি হয়েছি।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হবে।

এর আগে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ বিভিন্ন আয়োজনে অংশ নিতে বিজিবি সদর দপ্তরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন তিনি।

এ সময় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি মহাপরিচালক ও বিভিন্ন কর্মকর্তা অভিবাদন জানান। পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি অনুযায়ী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরবর্তীতে বিজিবি সদস্যদের বিশেষ দরবার নেবেন সরকারপ্রধান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930