শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে গলাকেটে খুন

আকাশবার্তা ডেস্ক :

নরসিংদীর পলাশ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।নিহত কিশোরীর নাম মনি বিশ্বাস (১৮)। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি পরিবারের সঙ্গে পাইকসা শ্যামল ভৌমিকের বাড়িতে ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের মা শেফালী বিশ্বাস বলেন, আমি ও আমার মেয়ে কোম্পানিতে কাজ করি। রোববার আমার রাতে ডিউটি ছিল। মেয়েকে ঘরে একা রেখে আমি কাজে যাই। সকালে ফিরে এসে দেখি, মেয়ের গলাকাটা লাশ বাড়ির সামনে টালের নিচে পড়ে আছে।

পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে গলাকেটে খুন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১