মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জ্বালানি তেলে বড় দরপতন

অর্থ বাণিজ্য ডেস্ক : 

নতুন বছর ২০২৩ সালের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। এক সপ্তাহেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮ শতাংশের ওপরে কমে গেছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামেও বড় পতন হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, বছরের লেনদেনের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৮০ দশমিক ২৬ ডলার। ৩ জানুয়ারি লেনদেনের একপর্যায়ে তা বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে উঠে যায়। এরপর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

ধারাবাহিকভাবে দাম কমতে কমতে সপ্তাহ শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়ায় ৭৩ দশমিক ৭৭ ডলার। সেই হিসাবে গত এক সপ্তাহে জ্বালানি তেলের দাম কমেছে ৬ দশমিক ৭৩ ডলার বা ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৫৬ ডলার। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমার হার ৮ দশমিক ৫৬ শতাংশ

২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলারে উঠে যায়। এরপর দফায় দফায় দাম বেড়ে ৮ মার্চ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ দশমিক ৬৫ ডলারে ওঠে যায়। এ ছাড়া ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি রেকর্ড ১২৩ দশমিক ৪৮ ডলারে ওঠে।

তবে জুনের পর থেকে কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। কয়েক দফা দাম কমে বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৭১ দশমিক ২১ ডলারে নেমে আসে। কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে দাম আবার কিছুটা বাড়ে। এতে ২০২২ সাল শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বলানি তেলের দাম ব্যারেল প্রতি ৮০ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১