সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জোড়া খুনের রহস্য উম্মোচন, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অডিও কল রেকর্ডের সূত্র ধরে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনার রহস্য উম্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এ তথ্য জানান, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এরআগে আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয়া হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল হাসান, রুবেল, জুয়েল, কাউছার হোসেন, আবুল কাশেম খোকন ওরপে দুদু মিয়া ও বাহার।

পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, লক্ষ্মীপুর সদরে জোড়া খুনের ঘটনায় জড়িত কামরুল হাসান পেশায় একজন ইলেক্ট্রিক মেস্ত্রী। স্থানীয় কাচারীবাড়ী এলাকায় তার একটি দোকান আছে। হাসানের সাথে তার বন্ধু জুয়েল, বাহার, রুবেল ও কাউছার চলাফেরাসহ আড্ডা দিত। একই সঙ্গে হাসানের বাড়ীর পাশের ছইমিঝি বাড়ীর দুদু মিয়াও আড্ডা দিতেন। কাচারী বাড়ী সংলগ্ন এলাকায় স্বামী আবু ছিদ্দিক ও তার স্ত্রী একাকী বাস করে আসছিলেন।

সাম্প্রতিক সময়ে দুদু মিয়ার ভাতিজা গিয়াস ও আবু ছিদ্দিক তার ভাইদের থেকে বাড়ীতে কিছু সম্পত্তি ক্রয় করেন। এ সুবাদে হাসান ও তার বন্ধুদের দুদু মিয়া তথ্য দেয় যে ছিদ্দিকের বাড়ীতে কিছু টাকা পয়সা ও স্বর্ণালংকার পাওয়া যাবে। তার প্রেক্ষিতে হাসান, রুবেল ও বাহার ওই বাড়ীর জানালার গ্রীল বেয়ে ছাদে ওঠে দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় হাসানের সঙ্গে মুঠোফোনে কথা হয় দুদুর। পরে তারা ছিদ্দিকের স্ত্রী আতরের নেছা ও ছিদ্দিকের হাত-মুখ বেঁধে ফেলে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে খাট ভেঙ্গে যায়। পরে তারা আলমারি ভেঙে কিছু না পেয়ে তাদেরকে (স্বামী-স্ত্রী) জিজ্ঞাসা করতে এসে সাড়া শব্দ না পেয়ে তারা বুঝতে পারেন মারা গেছে তারা।

পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর ঘটনার একদিন পর দুদু মিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তাদের চুপ থাকার জন্য বলে দুদু মিয়া। দুই দিন পর বিষয়টি জানাজানির পর তারা আত্মগোপনে চলে যায়। পরে তাদের বন্ধু জুয়েল ও কাউছার ঘটনার টাকার ভাগ চান। ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। গেলো ৯ জানুয়ারি তারিখ মধ্যরাতে শহরের মাদাম এলাকা থেকে কামরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে সে ঘটনা স্বীকার করে জবানবন্দী দেয়। এরপর পুলিশ অন্যদের গ্রেপ্তার করে।

প্রসঙ্গত;
সদর উপজেলার শাকচর গ্রামের নিজ বসতঘরে গত ১৮ অক্টোবর মধ্যরাতে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত ও কাপড় মোড়ানো অবস্থায় আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরেন নেছা (৬৫) দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031