সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শীতের সঙ্গে নামতে পারে বৃষ্টি

আকাশবার্তা ডেস্ক : 

সামনের দিনগুলোতে দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেড়ে আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চলমান শৈত্যপ্রবাহ আরো কিছুদিন চলবে বলেও আভাস মিলেছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, শনিবার হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে, শৈত্যপ্রবাহের মধ্যে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে আট ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা বলা হয়েছে, যার মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গত ৩-৭ জানুয়ারি এক দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এখন আরেকদফা চলছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে শনিবারের মধ্যে কোথাও কোথাও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বেড়ে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ কমতে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ সময় অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে আবারো।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, শনিবার সকাল ১০টার থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাক্ষণবাড়িয়া ও সিলেট বিভাগের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031