রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বিশ্ব ইজতেমা ময়দানে সাত মুসল্লির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানান টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে আজ শনিবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি (৭০)। এরপর সকাল সাড়ে ছয়টায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম সদর থানার রাওজান এলাকার আব্দুল রাজ্জাক (৭০)।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ঢাকার কেরানীগঞ্জের হাজি মোহাম্মদ হাবিবউল্ল্যাহ হবি (৬৮)। সন্ধ্যায় মৃত্যুবরণ করেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মধ্যে কামার গ্রামের আক্কাস আলী সিকদার (৫০)। এছাড়া রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭০)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর থানার হেমুবুটে গ্রামের মো. নূরুল হক (৬৩) শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন। একই সময়ে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০)।

ওসি আশরাফুল আরো বলেন, ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্নের পর তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও তুরাগ তীরে মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আজ বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১