সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মুক্তি পেলেন বিএনপির সালাম-এ্যানি

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ জানুয়ারি হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় সালাম, এ্যানি, রিজভী, খায়রুল কবীর খোকনসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930