সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘নতুন করে আমাকে হত্যার চক্রান্ত করছেন জারদারি’

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান দাবি করেছেন যে, নতুন করে তাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে। এর পেছনে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে দায়ী করেছেন।

এ জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে টাকাও দিয়েছেন’ বলেও অভিযোগ করেছেন ইমরান খান। শুক্রবার (২৭ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় ইমরান এই বিস্ফোরক অভিযোগ করেছেন। খবর ডনের।

টেলিভিশন বক্তৃতায় ইমরান খান জানিয়েছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই হত্যার পরিকল্পনা করা হয়েছিল তাকে। তিনি বলেন, আগে এক জনসভায় সমর্থকদের বলেছিলাম, চারজন লোক আছে, যারা আমাকে হত্যার পরিকল্পনা করছে; এ কথা বলায় ওই পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছিল।

তিনি আরো বলেন, তারপর ধর্মের নামে আমাকে ‘শেষ করে দেওয়ার’ নতুন পরিকল্পনা ‘প্ল্যান বি’ হয়। কিন্তু আমি সেটাও জানতে পারি ও দুটো জনসভায় ওই পরিকল্পনা উন্মোচন করে দিই।

পিটিআই প্রধান ইমরান খানের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা। দলটির অন্যতম প্রভাবশালী নেতা সাজিয়া মারি বলেছেন, জারদারির দিক থেকে ইমরানের কোনো বিপদ নেই, আর সাবেক প্রধানমন্ত্রীর উচিত, তার ‘নিজের আস্তিনে থাকা সাপদের’ নিয়ে সাবধান থাকা।

পিপিপির আরেক নেতা সেলিম মন্দভিওয়ালা মন্তব্য করেন, জারদারির বিরুদ্ধে উল্টোপাল্টা অভিযোগ এনে ইমরান দেশকে বিভ্রান্ত করতে চেষ্টা করছেন। তিনি বলেন, ইমরান খানের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা দরকার। মিথ্যা অভিযোগ এনে সরকারকে ব্ল্যাকমেইল (জিম্মি) করার চেষ্টা করছেন তিনি। এমন মিথ্যা ও বিভ্রান্তিকর কল্পকাহিনী দিয়ে ‘তার মৃত রাজনীতিকে বাঁচাতে চাইছেন তিনি’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930