রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বড় প্রতিশোধ নিচ্ছে রাশিয়া : ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : 

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরোধ গড়ে তুলেছে মস্কো তার বড় প্রতিশোধ নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন।

জেলেনস্কি কয়েক সপ্তাহ আগে থেকে সতর্ক করে আসছেন যে, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার যদিও বড় ধরনের হামলা লক্ষ্য করা যায়নি, তবে রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক রাজ্যের প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) ডেনিস পুশিলিন বলেছেন, রুশ সেনারা ভালেদার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি একটি কয়লা খনির শহর। তবে যুদ্ধ শুরুর পর থেকে এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল ইউক্রেন।

পুশিলিনের উপদেষ্টা ইয়ান গাগিন বলেছেন, রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার বাখমুতগামী একটি সরবরাহ লাইনের আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে। গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এই বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

এর একদিন আগে ওয়াগনার গ্রুপের প্রধান দাবি করেন, তাদের যোদ্ধারা ব্লাহোদাতন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। বাখমুতের ঠিক উত্তরে অবস্থিত গ্রামটি।

তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ব্লাহোদাতন ও ভালেদারে রুশ হামলা প্রতিহত করেছে। রয়টার্স বলছে, তারা স্বতন্ত্রভাবে উভয়পক্ষের দাবি ভেরিভাই করতে (সত্যতা নিশ্চিত) পারেনি। তবে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, রাশিয়ান বাহিনী ধীরে হলেও অগ্রসর হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১